
মাগুরার শ্রীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাপ্পু মীর (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন হাসান মিয়া (৪৫) নামের একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল গ্রামের আমতৈল-সাচিলাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। পাপ্পু মীর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছী পূর্বপাড়া গ্রামের করিম মীরের ছেলে। তিনি দ্বারিয়াপুর সম্মিলনী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাপ্পু মাগুরা থেকে মোটরসাইকেলে চৌগাছী পূর্বপাড়ার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে আমতৈল-সাচিলাপুর সড়কের তারাউজিয়াল গ্রামের পাশের রাস্তা দিয়ে আসা হাসান মিয়ার মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক পাপ্পুকে ফরিদপুর মেডিকেলে পাঠান। গতকাল সোমবার রাত পৌনে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত হাসান মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, পাপ্পু মারা গেছেন বলে শুনেছি। কিন্তু এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে