
মাগুরায় ব্যাপক পরিসরে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে মাগুরা পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিভিল সার্জন মো. শামীম কবীর বলেন, জেলায় মোট ৯৪১টি কেন্দ্রে একযোগে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। এ কর্মসূচির আওতায় ৯৫ হাজার ৩৫৪ জন শিশুকে টিকা প্রদান করা হবে। আগামী ১০ মে পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। তিনি অভিভাবকদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা প্রদান নিশ্চিত করার আহ্বান জানান এবং উল্লেখ করেন, হাম-রুবেলা টিকার কোনো উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ এবং জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. শামীম কবীরসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে