
মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে আসা আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ মিছিল হয়েছে। শিবচর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে জুলাই যোদ্ধাসহ তরুণ-যুবকেরা গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এই বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা থানার সামনের সড়কে বসে বিভিন্ন স্লোগান দেন। পরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একটি স্মারকলিপি দেন।
বিক্ষোভকারীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দল ও ব্যক্তিকে সমর্থন দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছেন। এতে নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভ করেন। এ সময় ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অর্ধশতাধিক তরুণ-যুবক থানার সামনে অবস্থান নেন।
বিক্ষোভ চলাকালে আহত জুলাই যোদ্ধা শাহাদাত হোসেন মিশন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে ওসির কাছে স্মারকলিপি দিয়েছি। ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এর মধ্যে প্রকাশ্যে আসা আওয়ামী দোসরদের গ্রেপ্তার না করা হলে পাঁচ হাজার মানুষ নিয়ে থানা ঘেরাও করা হবে। দীর্ঘ ১৭ বছর যারা স্বৈরাচারী ছিল, তারা কীভাবে প্রকাশ্যে রাজনীতি করে—শিবচরের মানুষ তা মেনে নেবে না।’
জানতে চাইলে শিবচর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বিক্ষোভকারীরা নিজেদের জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁরা আসন্ন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের যেসব ব্যক্তি বিভিন্ন প্রার্থীর পক্ষে সক্রিয় হয়েছেন, তাঁদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে