
অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসের আদলে নির্মাণ করা হবে শেখ হাসিনা আধুনিক অপেরা হাউস ও সাংস্কৃতিক কেন্দ্র। আজ বৃহস্পতিবার সকালে প্রকল্পটির জন্য মাদারীপুর জেলার শিবচরে জায়গা পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকল্পের জন্য শিবচরের সন্ন্যাসীর চর এলাকার আড়িয়াল খাঁ নদের তীরবর্তী এলাকা পরিদর্শন করেন তাঁরা।
এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সিডনির অপেরা হাউসের আদলে শেখ হাসিনা আধুনিক অপেরা হাউস ও সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশে করতে চাই। এই অপেরা হাউসের সিদ্ধান্ত হয়েছিল ঢাকার হাতিরঝিলে। কিন্তু সেখানকার যে জনবসতি ও যানবাহন সেখানে এটি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা চিফ হুইপ মহোদয়ের সাহায্য চেয়েছি। সেই মোতাবেক আমরা শিবচরের আড়িয়াল খাঁ পাড় পরিদর্শনে এসেছি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সিডনির অপেরা হাউসের আদলে শেখ হাসিনা অপেরা হাউস ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদের পাড়ে জায়গা পরিদর্শন করেছি। আমাদের কাছে এক্সপ্রেসওয়ে সংলগ্ন এ জায়গাটি অপেরা হাউসের জন্য অসাধারণ জায়গা মনে হয়েছে। যে বিশাল জায়গা প্রয়োজন সেটা এখানে আছে।’
অপেরা হাউস দৃষ্টিনন্দন করতে জলাভূমি লাগে। এখানে আড়িয়াল খাঁ নদ রয়েছে। এই নদে জোয়ার-ভাটা হয়। সাংস্কৃতিক অঙ্গনের সবকিছু এখানে থাকবে বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘যেহেতু চিফ হুইপ মহোদয় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুমোদন চাইব। খুব দ্রুত সমীক্ষা করে এই সরকারের মেয়াদকালেই নকশার কাজ সম্পন্ন করব।’
এ সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘এই প্রকল্পটি আমরা স্পোর্টস সিটির পাশেই করার চেষ্টা করছি। বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের কাজও এগিয়ে নিচ্ছি। রেল স্টেশনের পাশেই এটি নির্মিত হলে মানুষ অনেক সুবিধা পাবে। মন্ত্রী মহোদয় এ এলাকা পছন্দ করেছেন। আমরা এ জায়গা দিতে প্রস্তুত আছি।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা প্রমুখ।

রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
৭ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১২ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে