
সাবেক স্বামীর পরিবারের লোকজন সন্তানকে নিয়ে যাওয়ায় আত্মহত্যা করেছেন মা। নিহতের পরিবার থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে বাবার বাড়িতে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন কলি আক্তার (২২)।
কলি আক্তার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া এলাকার ছালাম খাঁর মেয়ে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া এলাকার মৃত রকমান মাতুব্বরর ছেলে কাতার প্রবাসী আসলাম মাতুব্বর (৩১)। তাঁর সঙ্গে একই এলাকার ছালাম খাঁর মেয়ে কলি আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। কিন্তু পারিবারিক কলহের জেরে দেড় মাস আগে আসলামের সঙ্গে কলির বিচ্ছেদ হয়। এরপর এক বছর বয়সী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন কলি। গত শুক্রবার দুপুরে প্রতিবেশী মন্নান খাঁর ছেলে আলী খাঁর (৩০) সঙ্গে পারিবারিকভাবে কলির বিয়ে হয়। এতে ক্ষিপ্ত হয় কলির সাবেক স্বামীর পরিবারের লোকজন। গতকাল শনিবার সকালে আসলামের পরিবারের লোকজন এসে কলির কোল থেকে তাঁর সন্তানকে জোর করে নিয়ে যায়।
সন্তানকে এভাবে ছিনিয়ে নিয়ে যাওয়ায় মুষড়ে পড়েন কলি। রাতে শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে দরজা ভেঙে কলির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে ঘটনার পর আসলামের পরিবারের লোকজন পালিয়েছে।
কলির বাবা ছালাম খাঁ বলেন, মেয়ের অশান্তির কারণে প্রথমে ডিভোর্স হয়। পরে অন্যত্র বিয়ের খবরে পরিকল্পিতভাবে আমার নাতিকে তুলে নেয় আসলামের লোকজন। এই ঘটনা আমার মেয়ে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, শিশুকে কলির কাছ থেকে নেওয়ার পরপরই ঘটে এমন ঘটনা। এই ঘটনায় স্বজনদের কাছ থেকে লিখিত পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল ও হাসপাতাল দুটি স্থানেই পুলিশের আলাদা দুটি টিম কাজ করছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে