
মাদারীপুরে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (২৮ জুন) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আমগ্রাম ব্রিজের ঢাল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ব্যবহার নিষিদ্ধ পলিথিনভর্তি কাভার্ড ভ্যানটি বরিশাল যাচ্ছিল। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের আমগ্রাম এলাকায় এলে হাইওয়ে পুলিশ গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেয়। পরে তল্লাশি করে কাভার্ড ভ্যান ভরা বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ পলিথিন দেখে ভ্যানটি জব্দ করা হয়। এরই মধ্যে কৌশলে চালক পালিয়ে যান।
মাদারীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুর রহমান বলেন, ‘পলিথিন জব্দের বিষয় আমরা অবগত হয়েছি। একটি কাভার্ড ভ্যান ভরা বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।’
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে