
মাদারীপুরের ডাসারে সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ঢুকে রাতভর ইয়াবা সেবনের পর চুরি করতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। এ সময় তাঁর অপর এক সহযোগী পালিয়ে যান। আজ বুধবার এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম সোহান ব্যাপারী (২৪), তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাসিন্দা এবং তাঁর সহযোগী মাসুদ রানা (২৪) একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ওই দুই যুবক কলেজের আইসিটি ল্যাবে ঢোকে। সেখানে তাঁরা রাতভর ইয়াবা সেবন করেন বলে অভিযোগ রয়েছে।
ভোরের দিকে তাঁরা চারটি কম্পিউটার ও দুটি কি-বোর্ড চুরি করে নিয়ে কলেজের পূর্ব পাশের ধানক্ষেত দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় কলেজের নিরাপত্তা প্রহরী বিষয়টি টের পেয়ে ধাওয়া দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় সোহান ব্যাপারীকে আটক করা হয়। তাঁর সহযোগী পালিয়ে যান।
আটকের পর সোহান কলেজকক্ষে রাতভর ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তাঁর কাছ থেকে চুরি হওয়া চারটি কম্পিউটার, দুটি কি-বোর্ড এবং ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়।
এ বিষয়ে কলেজের বাংলা বিভাগের শিক্ষক দেলোয়ার হোসেন বাবলু বলেন, রাতভর কলেজকক্ষে ইয়াবা সেবনের পর চুরি করে পালানোর সময় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তা ছাড়া, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে