
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং ঢাকার ৩০০ ফুটে গণসংবর্ধনাকে ঘিরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ লক্ষ করা গেছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা রাজধানীর উদ্দেশে যাত্রা শুরু করেন। ফলে সকাল থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী যানবাহনের চাপ সৃষ্টি হয়। অপর দিকে টানা তিন দিনের ছুটি থাকায় এবং দুপুরের পর নেতা-কর্মীরা ফিরতে শুরু করায় দক্ষিণাঞ্চলগামী লেনেও পরিবহনের চাপ তৈরি হয়। সরেজমিন আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বিভিন্ন স্থান ঘুরে এ চিত্র চোখে পড়ে।
জানা গেছে, তারেক রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে মাদারীপুর জেলার শিবচর থেকে বিএনপির নেতা-কর্মীরা গতকাল বুধবার সকাল থেকেই ঢাকা যাওয়া শুরু করেন। আজ ভোরেও অনেকে ঢাকার উদ্দেশে রওনা করেন। মাদারীপুর থেকে ভোরে নেতা-কর্মীদের গাড়িবহর এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পার হয়ে ঢাকায় যান। দূরপাল্লার পরিবহন, মাইক্রোবাসসহ অন্যান্য পরিবহনের চাপ দেখা যায় এক্সপ্রেসওয়েতে। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকামুখী চাপ এবং দুপুরের পর থেকে দক্ষিণাঞ্চলমুখী লেনে চাপ বাড়ে যাত্রীদের।
জেলা বিএনপির নেতারা জানান, দীর্ঘ ১৭ বছর দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে স্বাগত জানানোর পাশাপাশি জনসভায় যোগ দিতে বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনে রাজধানী ঢাকায় যাচ্ছেন তাঁরা। আজ ভোরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, শকুনি লেক, পৌর ঈদগাহ মাঠ, বিসিক শিল্পনগরী, চৌরাস্তা এলাকায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। পরে সেখান থেকে তাঁরা যানবাহনে ঢাকার পথে যাত্রা শুরু করেন। এ সময় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে যাত্রা শুরু করেন নেতা-কর্মীরা।
মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান বলেন, ‘দীর্ঘ ১৭ পর তারেক রহমানকে দেশের মানুষ কাছে পাবেন। স্বাভাবিকভাবে সবাই খুশিতে আত্মহারা। তারেক রহমান দেশে না থাকলেও নেতা-কর্মীদের কাছাকাছি ছিলেন। অনলাইনে তাঁর বক্তব্য শুনেছেন। এখন সবাই স্বচক্ষে তাঁকে দেখবেন। বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি সারা দেশের মানুষ উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন এই ২৫ ডিসেম্বরের জন্য।’
এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে থাকা একাধিক যাত্রী জানান, আজ সকালে ছিল ঢাকাগামী পরিবহনের চাপ। নেতা-কর্মী ও সমর্থকেরা আজ ঢাকা গেছেন। দুপুরের পর আবার ঢাকা থেকে আসা যাত্রীদের চাপও রয়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। গতিনিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে। ঘন কুয়াশায় সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে চালকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে