
মাদারীপুরে দুই পরিবারের কলহের জেরে মারামারিতে নারীসহ চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন একই এলাকার দাদন মাতুব্বর (৬০) ও তাঁর ছেলে বাতেন মাতুব্বর (৩০), মৃত তারা মাতুব্বরের ছেলে আব্বাস আলী মাতুব্বর ও পলি আক্তার।
পুলিশ, স্থানীয় লোকজন ও ভুক্তভোগী সূত্র জানায়, ১৫ বছর আগে দাদন মাতুব্বরের নাতনি মুক্তা আক্তারের সঙ্গে একই এলাকার হারুন মোল্লার ছেলে সোহেল মোল্লার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে এক বছর ধরে মুক্তার সঙ্গে যোগাযোগ রাখছে না তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এরই মধ্যে গোপনে সোহেল আরেকটি বিয়ে করে বিদেশে চলে গেছেন। বিষয়টি জানতে পেরে মুক্তার পরিবার মঙ্গলবার রাতে সোহেলের পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সোহেলের নানা আযাহার মাতুব্বর লোকজন নিয়ে মুক্তার পবিবারের ওপর হামলা চালান। এতে চারজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাবনায় হঠাৎ করে বেড়েছে হামের প্রাদুর্ভাব। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া নতুন সাতজন রোগীসহ চিকিৎসাধাীন রোগীর সংখ্যা ২৭। টিকা নেওয়া সত্ত্বেও এত শিশু আক্রান্ত হওয়ায় টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
৯ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (২৯ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে এ খাদ্যসহায়তা তুলে দেন।
২৬ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপ ভ্যানটির চালক মো. মিরাজ মিয়া (৪১) নিহত হন। উপজেলার শম্ভুপুর এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আজ রোববার (২৯ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যান চালক। মিরাজ মিয়া রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার
২৯ মিনিট আগে
তাহিরপুরে নদীর পাড় কাটার সময় বালুচাপা পড়ে লিয়াকত আলী (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন। আজ রোববার বাদাঘাট ইউনিয়নে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে