মাদারীপুরের রাজৈরে অনিক আশ্চর্য (৩৫) নামের এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকার নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত অনিক এক নম্বর ব্রিজ এলাকার সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক ছিলেন। তিনি একই উপজেলার বাজিতপুর গ্রামের গ্রাম্য চিকিৎসক অঞ্জন আশ্চর্যের ছেলে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, প্রায় আট বছর ধরে তিনি টেকেরহাট সিটি হসপিটালের জরুরি বিভাগে কর্মরত ছিলেন। ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়ার সুবিধার্থে নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পাশের কক্ষে থাকতেন ওই হাসপাতালের এক্স-রে অপারেটর নৃপেন।
সোমবার রাতে নিয়মিত দায়িত্ব শেষে অনিক বাসায় ফিরে যান। এদিকে নৃপেন স্থানীয় একটি ধর্মীয় গানের অনুষ্ঠানে যান। রাত সাড়ে ১২টার দিকে তিনি ফিরে এসে অনিককে চা খাওয়ার জন্য ডাক দিলে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে অনিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে