
নিখোঁজের দুই দিন পর মাদারীপুরের কালকিনির একটি পুকুর থেকে সৌদি আরবপ্রবাসী মো. সাইফুল ইসলাম মুন্সীর (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্য্যমনি বাজারের পাশে একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ইসলাম কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের স্নানঘাটা এলাকার মোহাম্মাদ আলী মুন্সীর ছেলে।
পুলিশ ও নিহত সাইফুলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম মুন্সী গত বুধবার (১২ নভেম্বর) সকালে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে স্থানীয় বাসিন্দারা আজ দুপুর সাড়ে ১২টার দিকে লাশ কালকিনির সূর্য্যমনি বাজারের পাশে একটি পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ওই প্রবাসীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, নিহত প্রবাসী সাইফুল ইসলাম মুন্সীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে