
মাদারীপুরের রাজৈরে নিখোঁজের পরদিন পুকুর থেকে লামিয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজৈর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হক মাতুব্বরের পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া পাইকপাড়া গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে। সে পাশের এলাকার নয়াকান্দি আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৬ জুলাই) বিকেলে লামিয়ার মোবাইলে একটা কল আসে। এ সময় কারও কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয় লামিয়া। এরপর আর বাড়িতে ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবারের লোকেরা। বৃহস্পতিবার জমিতে পাট কাটতে গিয়ে লামিয়ার মরদেহ পুকুরে ভাসতে দেখেন শ্রমিকেরা। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনকে জানায় এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মা রেবেবা বেগম বলেন, ‘লামিয়া একটি ছেলের সঙ্গে প্রায়ই মোবাইলে কথা বলত। বুধবার বিকেলে একটি ফোন পেয়ে কারও কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে পাটকাটা শ্রমিকেরা লামিয়ার গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি পুকুরে ভাসমান অবস্থায় দেখে আমাদের খবর দেয়। আমার মেয়েকে হয়তো হত্যা করে পুকুরে লাশ ফেলে দিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে