
লালমনিরহাটের হাতীবান্ধায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আনোয়ার হোসেনের (৩৫) মৃত্যুর ঘটনায় লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। আজ রোববার বুড়িমারী উপজেলার হাতীবান্ধা মেডিকেল মোড়ে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
এর আগে আজ সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তিনি উপজেলার সিংগীমারী এলাকার অহেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে ইউক্যালিপটাসগাছ কাটাকে কেন্দ্র করে ১৭ আগস্ট প্রতিবেশী শহিদুল ইসলামের সঙ্গে বিবাদ হয় আনোয়ার হোসেনের। প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন আনোয়ার হোসেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ওই দিনই নিহতের পরিবার থেকে হামলাকারী চারজনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ওই দিন রাতেই প্রধান অভিযুক্ত শহিদুল ইসলামসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার ব্যক্তি আদালত থেকে জামিনে মুক্তি পান।
এদিকে আজ দুপুরে আনোয়ারের লাশ এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ লোকজন লাশ নিয়ে বিচার দাবিতে হাতীবান্ধা মেডিকেল মোড়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এ সময় দীর্ঘ এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করায় শত শত যানবাহন আটকা পড়ে। লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত কুমার ঘটনাস্থলে গিয়ে ন্যায়বিচারের আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে দেন অবরোধকারীরা।
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, হামলার ঘটনায় ওই দিন তাৎক্ষণিক মামলা নিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই মামলা এখন হত্যা মামলা হিসেবে নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে