
লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের শূন্যরেখায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এ নিয়ে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
গত ১১ দিনের মধ্যে বিএসএফ তিনবার পাটগ্রাম সীমান্তে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেছে। সর্বশেষ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে ডিএমপি ৮ নম্বর পিলারের ৩৭ থেকে ৪৬ নম্বর উপ-পিলারের শূন্যরেখার দেড় শ গজের শেষ প্রান্তে প্রায় আধা কিলোমিটার এলাকায় লোহার অ্যাঙ্গেলের খুঁটি দিয়ে ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ।
স্থানীয়রা বিষয়টি লক্ষ্ করে বিজিবিকে খবর দিলে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ী ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান এবং বেড়া নির্মাণে বাধা দেন। এরপর কিছু সময় কাজ বন্ধ ছিল। পরবর্তী সময়ে শতাধিক বিএসএফ সদস্য ও নির্মাণশ্রমিক এসে আবার কাজ শুরু করেন।
বিএসএফ বেড়া নির্মাণ অব্যাহত রাখার সময় ভারতীয় কর্তৃপক্ষ সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে। এদিকে বিজিবিও দহগ্রাম সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখার দেড় শ গজের একদম শেষ প্রান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, বেড়া স্থাপনের একপর্যায়ে শত শত বিএসএফ জওয়ান অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয়। এ ঘটনায় পুরো দহগ্রাম সীমান্তের স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।
বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমীর খসরু জানান, বেড়া নির্মাণের বিষয়ে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে আলোচনা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
এর আগে গত ৩১ ডিসেম্বর দহগ্রাম সরকারপাড়া সীমান্ত ও ৭ জানুয়ারি পাটগ্রাম সদর ইউনিয়নের গাটিয়ারভিটা সীমান্তের শূন্যরেখার ভেতরে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। সবশেষ ১১ দিনের ব্যবধানে বিএসএফ ফের এই কাজ করল।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে