
এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় কারাগারে থাকা লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপনকে (৪২) দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৯ অক্টোবর বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সদ্য অব্যাহতিপ্রাপ্ত বিএনপি নেতা শিক্ষক গোলাম কিবরিয়া রিপন উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ভেলাবাড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার বাদী ওই এনজিও কর্মী এজাহারে উল্লেখ করেন, ব্র্যাক অফিস ভেলাবাড়ি শাখায় ক্রেডিট অফিসার (প্রগতি) হিসেবে কর্মরত এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্থানীয় নাসির উদ্দিন জয় নামের এক ব্যক্তির। পরে ওই এনজিও কর্মী বিয়ের দাবিতে প্রেমিক জয়ের বাড়িতে অনশন করেন। এর বিচার পাইতে গত ৩ আগস্ট সন্ধ্যায় তিনি বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপনের সঙ্গে দেখা করেন। রিপন তাঁকে বিচারের আশ্বাস দিয়ে সহযোগী চাঁন মিয়ার বাড়িতে থাকার পরামর্শ দেন। ওই রাতে চাঁন মিয়ার বাড়িতে অবস্থানকালে রিপন রাতে ওই বাড়িতে গিয়ে এনজিও কর্মীকে ধর্ষণের চেষ্টা করেন। পরদিন রাতে আশ্রয়দাতা চাঁন মিয়াও ওই নারী এনজিও কর্মীকে ধর্ষণের চেষ্টা করেন।
এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে আদিতমারী থানায় মামলা করেন। এ মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। গত বুধবার লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় গোলাম কিবরিয়া রিপনকে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দিয়ে পত্র জারি করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন। একই চিঠিতে ওই কমিটির সহসভাপতি আব্দুল মালেক সরকারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হলেও বিদ্যালয়ের পদে তিনি বহাল রয়েছেন। এ বিষয়ে কথা হলে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার বলেন, এখন পর্যন্ত বরখাস্ত করা হয়নি। তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান শিক্ষককে রেজল্যুশন লিখে আনতে বলা হয়েছে। রেজল্যুশন করে তাঁকে বরখাস্ত করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে