
সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগর এবং আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসানের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের (কেজিইউজে) আয়োজনে এ মানববন্ধন হয়।
কেজিইউজের সদস্যসচিব মনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে জেলা-উপজেলার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে কেজিইউজের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম বলেন, ‘আজকের পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগর ও আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি এম হাসানের নামে যে মামলা করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
রাশিদুল ইসলাম আরও বলেন, ‘বিগত সরকারের আমলেও এমন হয়রানিমূলক মামলা করা হয়েছিল। কিন্তু সাংবাদিকদের তারা দাবিয়ে রাখতে পারেনি। তবে হাজারো মানুষের রক্ত ও ত্যাগের মাধ্যমে আসা এই অন্তর্বর্তী সরকারের আমলেও সাংবাদিক হয়রানি ও নিপীড়ন বন্ধ না হওয়া রাষ্ট্রের জন্য লজ্জার। এ সময়ে এসেও শুধু সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হত্যার ঘটনাও ঘটছে। আমরা এসব হত্যার বিচার চাই। লালমনিরহাট ও কুমিল্লায় যেভাবে মিথ্যা ও বানোয়াট তথ্যে সাংবাদিকদের মামলার আসামি করা হয়েছে, এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।’

মামলা প্রত্যাহার ও নিরাপত্তার দাবিতে স্মারকলিপি
এদিকে অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে লালমনিরহাটে সাংবাদিক খোরশেদ আলম সাগরসহ অন্য সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকেরা। আজ দুপুরে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের কাছে এ স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা।
স্মারকলিপিতে তিন সাংবাদিক ‘সম্পূর্ণ নির্দোষ বলে নির্মোহভাবে প্রমাণিত হবে’ উল্লেখ করে আইনগত প্রক্রিয়ায় দ্রুত তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়। স্মারকলিপি গ্রহণ শেষে পুলিশ সুপার আন্তরিকতার সঙ্গে সাংবাদিকদের দাবি দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ায় সমাধানের আশ্বাস দেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে