
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে এবার ‘মানসিক ভারসাম্যহীন’ এক ব্যক্তিকে পুশ ইনের (ঠেলে পাঠানো) চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। পরে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে বিষয়টি নিশ্চিত হয়ে ওই ব্যক্তিকে পুনরায় একই পথে শূন্যরেখায় ফিরিয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার বিকেল ৫টার দিকে লালমনিরহাট জেলার পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় লোকজন জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৫ নম্বরের উপপিলার ৫ নম্বরের একদিকে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত। অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পকেটপাড়া সীমান্ত এলাকা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও বিজিবির সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকামারী ক্যাম্পের টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট দিয়ে এক ব্যক্তিকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠান। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক বিজিবিকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হয়। পরে বিজিবি সদস্যরা ওই ব্যক্তিকে ঘটনাস্থলসংলগ্ন কাঁটাতারের বেড়ার একই পথে শূন্যরেখায় ফিরিয়ে দেন। এ সময় বিএসএফ তাঁকে আবারও ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় লোকজন তা প্রতিহত করে।
সর্বশেষ ওই ব্যক্তিকে ভারতের শূন্যরেখার প্রায় ১০০ গজ ভেতরে অবস্থান নিতে দেখা গেছে। ঘটনাস্থলের উভয় সীমান্তে বিজিবি-বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে কালীরহাট বিজিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পুশ ইনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে বিএসএফের দাউয়াকামারী ক্যাম্পের কমান্ডারকে প্রতিবাদ জানিয়ে ওই ব্যক্তিকে অভ্যন্তরে নেওয়ার জন্য বলা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে