
লালমনিরহাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারুফ হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকার জহুরুলের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রহিম মিয়া (৩০) নামের আরেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
মারুফ ওই উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে এবং রহিম একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, আজ সকালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন মারুফ ও রহিম। ট্যাংকে নামার পর বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়ার পর রহিম ওপরে উঠে এলেও মারুফ উঠতে পারেননি। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি উদ্ধার টিম গিয়ে ওই ট্যাংকের ভেতর থেকে মারুফের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে