
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সেনাসদস্যের স্ত্রী দাবি করে অনশনে বসেছেন এক কলেজছাত্রী। শুক্রবার রাতে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের গোবর্ধ্বন গ্রামের সেনাসদস্য রবিউল ইসলাম মেহেদির বাড়িতে এই অনশন শুরু করেন তিনি।
ভুক্তভোগী কলেজছাত্রীর দাবি, ২০২১ সালের ২৫ নভেম্বর রংপুর নোটারি পাবলিকের মাধ্যমে ৪৭২৫ নম্বর রেজিস্ট্রেশনে তাঁদের বিয়ে হয়, যার কাবিননামা ১০ লাখ টাকায় নির্ধারিত ছিল। ওই সময় সেনাসদস্য রবিউল ইসলামের পরিবার বিয়েতে সম্মত না হওয়ায় গোপনেই সংসার শুরু করেন তাঁরা।
রাবেয়া জানান, রবিউলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রায় পাঁচ বছর আগে। বিয়ের পর থেকে বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রীর পরিচয়ে চলাফেরা করেছেন তাঁরা। তবে ঈদের ছুটিতে বাড়ি ফিরে স্ত্রীকে ঘরে তোলার প্রতিশ্রুতি দিলেও পরিবার থেকে সম্মতি না পেয়ে গত ৬ জুন থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন রবিউল।
এরপর শুক্রবার সন্ধ্যায় সেনাসদস্যের বাড়িতে গেলে কলেজছাত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়। এরপর তিনি সেখানেই অনশনে বসেন। রাতভর স্থানীয় জনপ্রতিনিধিরা আপসের চেষ্টা করেও ব্যর্থ হন।
ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘রবিউল দীর্ঘদিন স্ত্রী পরিচয়ে শারীরিক সম্পর্ক রেখে এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন। স্ত্রীর স্বীকৃতি না পেলে রবিউলের বাড়ির উঠানেই আত্মহত্যা করব।’
রবিউলের বাবা মোখলেছুর রহমান বলেন, ‘ওই এফিডেভিট আদালত দুই বছর আগে বাতিল করে দিয়েছে। তাই এই বিয়ে আমরা মানি না।’ তবে তিনি কোনো লিখিত প্রমাণ দেখাতে পারেননি।
মহিষখোঁচা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ হোসেন বলেন, ‘কলেজছাত্রীর কাছে থাকা কাগজপত্র অনুযায়ী তাঁদের মধ্যে বিয়ে হয়েছে এবং তাঁরা গোপনে সংসারও করেছেন। এখন রবিউলের পরিবার বিয়ে মানতে নারাজ। ছাত্রীটি অনড় অবস্থানে রয়েছেন। নিরাপত্তার জন্য সেখানে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে