
লালমনিরহাটে পাঁচ উপজেলার সব কয়টি সাব-রেজিস্ট্রারের পদই শূন্য। কর্মকর্তা সংকটের কারণে সপ্তাহে দুই-এক দিন সচল থাকছে সরকারের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ফলে জনভোগান্তি চরমে উঠেছে।
জানা গেছে, লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার সব কটিতে সাব-রেজিস্ট্রার পদই বর্তমানে শূন্য। জমি ক্রয়-বিক্রয়ের দলিল সম্পাদন করেন উপজেলা সাব-রেজিস্ট্রার। ফলে এসব জায়গায় বাইরে থেকে সাব-রেজিস্ট্রার এসে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কোনো কোনো অফিসে পদটি শূন্য রয়েছে ৮-৯ বছর ধরে। শূন্য পদে পদায়নের বিষয়টি যেন ভুলেই গেছে কর্তৃপক্ষ। পাটগ্রাম উপজেলা সাব রেজিস্ট্রার পদটি শূন্য প্রায় ৯ বছর।
জেলা রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তঘেঁষা উপজেলা পাটগ্রামে ২০১৭ সালে রতন অধিকারী নামের একজন কর্মকর্তা বদলি হওয়ার পর থেকে এখানে কাউকে পদায়ন করা হয়নি। সেই থেকে প্রায় ৯ বছর এ অফিস চলছে ভাড়াটে অফিসার দিয়ে।
দলিল লেখক বুলবুল আহমেদ বলেন, ‘অন্য জেলার সাব-রেজিস্ট্রার আসেন আমাদের জেলায়। তিনি তাঁর নিজের অফিসের চাপ সামলে তবে আমাদের জানান; আমরা তাড়াহুড়ো করে দলিল প্রস্তুত করে দিচ্ছি। সপ্তাহে ৫ দিনের কাজ এক দিনে করলে যা হওয়ার তাই হচ্ছে। সাব রেজিস্ট্রারের মতো গুরুত্বপূর্ণ পদ শূন্য হলে দলিল লেখক, নকলনবিশ, ক্রেতা-বিক্রেতা, পুরোনো দলিল সংগ্রহসহ সব ধরনের কাজে ব্যাঘাত ঘটে। যার কারণে রাজস্ব আদায় কমে যাচ্ছে, তৈরি হচ্ছে জনদুর্ভোগ। আমরাও সুষ্ঠুভাবে জনগণকে সেবা দিতে পারছি না।’ দ্রুত সাব রেজিস্ট্রার পদায়নের দাবি জানান তিনি।
এ বিষয়ে আদিতমারী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, সরকারের রাজস্ব আদায়ের বড় মাধ্যম সাব-রেজিস্ট্রি অফিস। সেখানে নেই কর্মকর্তা। তাহলে রাজস্ব আদায় তো কমে যাবে। জেলার ৫টি অফিসই সাব-রেজিস্ট্রার শূন্য। দূরের জেলা
থেকে যাঁরা অতিরিক্ত দায়িত্বে আসেন, তাঁরাও সুষ্ঠুভাবে সেবা দিতে পারছেন না। পাঁচ দিনের কাজ এক দিনে করা যথেষ্ট কষ্টের।’
জেলা রেজিস্ট্রার সাখাওয়াত হোসেন বলেন, জেলার পাঁচটি কার্যালয়ে সাব-রেজিস্ট্রার পদে বাইরের জেলার কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সাব-রেজিস্ট্রার পদায়নে কয়েক দফায় মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সাব-রেজিস্ট্রারের পদায়ন হলে এ জনদুর্ভোগ কমে যাবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে