
লালমনিরহাটের কালীগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। আজ সোমবার উপজেলার তুষভান্ডার বাজারে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ এবং তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্র পরিবর্তন করে কাকিনা উত্তরবাংলা কলেজে নেওয়া হয়েছে। এই নতুন কেন্দ্রটি অনেক দূরে হওয়ায় সেখানে গিয়ে পরীক্ষা দেওয়া তাঁদের জন্য কষ্টসাধ্য হবে। এ কারণেই তাঁরা সড়ক অবরোধের মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
পরীক্ষার্থী অর্পিতা রায়, সুবর্ণা আক্তার শিখা, আরজু হোসাইন, মো. সবুজ হোসেন ও মিল্লাত হোসেন জানান, আকস্মিক কেন্দ্র পরিবর্তনে তাঁরা বিপাকে পড়েছেন। দূরত্বের কারণে তাঁদের যাতায়াতে অনেক সমস্যা হবে।
এদিকে খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ঘটনাস্থলে এসে পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তাঁর আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি শান্ত হয়।
ইউএনও বলেন, ‘এ বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা করা হবে। আশা করছি দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে