লালমনিরহাটের পাটগ্রামে লোকাল ট্রেনের ধাক্কায় মুন্না মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে উপজেলার রেলস্টেশনে বুড়িমারী থেকে ছেড়ে আসা ট্রেনে উঠতে গিয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার বস্ত্র ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে।
পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাটগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় লালমনিরহাট যাওয়ার জন্য ট্রেনে উঠতে পাটগ্রাম রেলস্টেশনে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন মুন্না। এ সময় বুড়িমারী রেলস্টেশন থেকে ছেড়ে আসা দিনাজপুরের পার্বতীপুরগামী ৪৫৬ নম্বর লোকাল ট্রেনটি পাটগ্রাম রেলস্টেশনের প্ল্যাটফর্মে ধীরে ঢুকতে থাকে। ট্রেনটি না থামতেই ট্রেনে উঠতে থাকেন মুন্না। এতে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে থানার (জিআরপি) প্রদীপ কুমার সরকার বলেন, ‘ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তথ্য সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে