
লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয়রা অভিযান চালাচ্ছে।
নিখোঁজ দুই ভাই হলেন সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে সাব্বির হোসেন ও শাওন হোসেন। সাব্বির নবম শ্রেণি এবং শাওন অষ্টম শ্রেণির ছাত্র। তারা স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বন্ধু মেহেদিকে নিয়ে ধরলা নদীতে গোসল করতে নামেন সাব্বির ও শাওন। একপর্যায়ে তারা গভীর পানিতে ডুবে নিখোঁজ হন। তবে তাদের বন্ধু মেহেদি তীরে উঠতে সক্ষম হন।
খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এবং মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে যোগ দেন। তাদের সন্ধান না মেলায় রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল। তবে সাব্বির ও শাওনের সন্ধান মেলেনি।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। পুলিশও উদ্ধারকাজে সহায়তা করছে।”

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে