
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেধাবী শিক্ষার্থী মুজাহিদ হাসান মেহেদীর চিকিৎসা টাকা অভাবে থেমে আছে। তার হার্টের বাঁ পাশের ভাল্ভ নষ্ট হয়ে গেছে। টাকার অভাবে ছেলের চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তার দরিদ্র বাবা মো. হাছান। ছেলেকে বাঁচাতে দেশের বিত্তবানদের কাছে সহায়তার আকুতি জানিয়েছেন।
মুজাহিদ হাসান মেহেদী উপজেলার হাজীরহাট বাজারের আলোর ভুবন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক মানজিল আহমেদের তত্ত্বাবধানে তার কিছুদিন চিকিৎসা চলে। টাকা না থাকায় এখন তার চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পর মেহেদী আরও অসুস্থ হয়ে পড়ে।
মেহেদীর মা মুর্শিদা বেগম বলেন, ‘আমার ছেলে হাজীরহাট বাজারের আলোর ভুবন স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। ভালোই চলছিল ছেলের লেখাপড়া। তিন মাস আগে মেহেদীর অসুস্থতা দেখা দেয়। অভাবের সংসারে ছেলে নিয়ে প্রথমে লক্ষ্মীপুরে চিকিৎসকের কাছে যাই। ছেলের শারীরিক অবস্থা খারাপ দেখে চিকিৎসকেরা তাঁকে নোয়াখালীতে হৃদ্রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে বলেন। উপায় না পেয়ে ছেলেকে নোয়াখালী হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেখালে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠায়।’
মুর্শিদা বেগম বলেন, ‘ওই হাসপাতালে ভর্তি হওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, ছেলের হার্টের বাঁ পাশের ভাল্ভ নষ্ট হয়ে গেছে। ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মানজিল আহমেদের তত্ত্বাবধানে কিছুদিন ছেলের চিকিৎসা চলে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ আছে। মেহেদীকে বাড়িতে নিয়ে আসার পর প্রতিনিয়ত সে শুকিয়ে যাচ্ছে এবং হাঁটাচলাও করতে পারছে না। এখন ওপেন হার্ট সার্জারি করে ভাল্ভ পরিবর্তন করতে হবে। ৩ থেকে ৩ লাখ টাকা হলেই তার একমাত্র ছেলে মেহেদীর চিকিৎসা সম্ভব। তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।’
সাহায্য পাঠানোর ঠিকানা—মুর্শিদা বেগম, অ্যাকাউন্ট নম্বর F-43, ইসলামী ব্যাংক, হাজিরহাট শাখা, কমলনগর, লক্ষ্মীপুর। বিকাশ (ব্যক্তিগত) নম্বর–০১৭৯৭৪২৩৭২০।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে