লক্ষ্মীপুরের কমলনগরে যমুনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের করইতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিস বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগেছে। বাসটি ডিজেলচালিত ছিল।
স্থানীয়রা জানায়, ফেনী থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৩১৩৬) একটি লোকাল বাস যাত্রী নিয়ে রামগতির উদ্দেশে যাচ্ছিল। পথে কমলনগরের করইতলা বাজারসংলগ্ন গুদাম সড়ক এলাকায় পৌঁছালে সেটিতে আগুন ধরে যায়। এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
ওই গাড়িতে থাকা একজন যাত্রী জানান, গাড়িতে হঠাৎ একটি শব্দ হয়। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। দ্রুত গাড়িতে থাকা যাত্রীরা বের হতে সক্ষম হয়।
কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান বলেন, বাসের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে আগুন ধরে যায়। বাসের কোনো যাত্রী আহত হয়নি। বাসটির ৮০ শতাংশ পুড়ে যায়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে