লক্ষ্মীপুরের রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চার শিক্ষার্থী হত্যার মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা আরমান হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আরমান হোসেন ভূঁইয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গতকাল রোববার রাতে রায়পুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আরমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। আরমান হোসেন ভূঁইয়া লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির বাসিন্দা।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আরমান ও তাঁর অনুসারীরা ঝুমুর এলাকায় শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়; এতে চার শিক্ষার্থী নিহত হন এবং বহু শিক্ষার্থী আহত হন।
এসব ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ কয়েক হাজার নেতা-কর্মীকে আসামি করে পৃথক চারটি মামলা করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আরমান সদর থানায় দায়ের করা চার শিক্ষার্থী হত্যার মামলায় অভিযুক্ত। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে