
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে লক্ষ্মীপুরে গাছ ও বাঁশের গুঁড়ি ফেলে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় গতকাল বৃহস্পতিবার এই বিক্ষোভ হয়। এতে এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
এ সময় চাঁদপুরে যাওয়ার পথে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) আবুল খায়ের ভূঁইয়া যানজটে আটকা পড়েন। পরে আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক ছাড়েন। ঘটনার পর রাত ১০টার দিকে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এ বিষয়ে বৈঠক করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য।
স্থানীয় সূত্র বলেছে, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সম্প্রতি বিদ্যুতের লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮-২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। ঈদের দিনেও চরম লোডশেডিং হয়। গত তিন দিনের লোডশেডিংয়ে মানুষের বাসাবাড়ির ফ্রিজে থাকা সব খাবার নষ্ট হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে লোডশেডিং বন্ধের দাবিতে চরপাতার গাছিরহাট গ্রামবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে রায়পুর থানা-পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, ‘এই উপজেলায় লোডশেডিং সবচেয়ে বেশি। ঈদের দিনেও বিদ্যুৎ নেই। এক অস্বস্তিকর অবস্থা দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে।’
সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের উপমহাব্যবস্থাপককে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাগরিক সেবা যাতে ব্যাহত না হয়, সেদিকে লক্ষ রাখার জন্য উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ অফিসকে নির্দেশ দিয়েছি।’
রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোশারফ হোসেন বলেন, মঙ্গলবার কালবৈশাখীতে ৩৩ কেভিসহ সব লাইন বন্ধ ছিল। অনেক জায়গায় খুঁটি ভেঙেছে, তার ছিঁড়েছে, মিটার ভেঙেছে, ট্রান্সফরমার নষ্ট হয়েছে, লাইনের ওপর গাছ পড়েছে। রাত ৮টার পর পৌরসভায় বিদ্যুৎ-সরবরাহ চালু করা গেলেও মধ্যরাত পর্যন্ত পুরো উপজেলায় বিদ্যুৎ-সরবরাহ স্বাভাবিক করা যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে