
লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক চিকিৎসক না রেখে রোগীদের সঙ্গে প্রতারণা ও লাইসেন্স না থাকায় ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল এবং রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রায়পুর বাস টার্মিনাল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠান তিনটিতে অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন।
ওই সময় আরও উপস্থিত ছিলেন রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মামুনুর রশীদ পলাশসহ পুলিশ সদস্যরা।
এ বিষয়ে বক্তব্য জানতে গেলে প্রতিষ্ঠানগুলোর কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
সিভিল সার্জন সাংবাদিকদের জানান, লাইসেন্সবিহীন, বিনা অনুমতিতে ব্যবসা পরিচালনা ও চিকিৎসকের সহকারী হয়ে ‘ডাক্তার’ পদবি ব্যবহারের দায়ে চক্ষু হাসপাতাল নামের তিনটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে