
লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়ণপুরের মোল্লাবাড়ির সামনে এই হামলা হয় বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে ১০টার দিকে পৌরসভা এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সমাবেশ করেন। এ সময় তাঁরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় নিজ বাড়িতে আসেন। তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন। সন্ধ্যার পর এলাকায় মেহেদী হাসান মঞ্জুকে দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন শুক্কর নেতৃত্বে কয়েকজন মিলে তাঁকে মারধরের চেষ্টা চালান।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, খবর পেয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা এগিয়ে গিয়ে বিষয়টি জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন শুক্কুরসহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে তিনি হাতে আঘাত পান। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যান স্বজনেরা।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হামলার অভিযোগের বিষয়ে জানতে সাগর হোসেন শুক্কুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যারাই এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না। জড়িতদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

যশোরের মনিরামপুরে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির নকল পণ্য মজুত ও বিক্রয়ের অভিযোগে তরুণ কুমার নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাব-৬ যশোরের একটি দলকে সঙ্গে নিয়ে ভোক্তা-অধিকার, যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান...
১০ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এ ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৩০ জন। আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরের দিকে উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারের তাফরিদ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে...
২০ মিনিট আগে
রেলের টিকিট কালাবাজারির প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে দুই স্টুয়ার্টকে বরখাস্ত করা হয়েছে। এই দুই স্টুয়ার্ট রেলে অনবোর্ড অর্থাৎ চলমান ট্রেনে যাত্রীদের সেবাদানকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের কর্মী। তাঁরা ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ননস্টপ সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ট হিসেবে কাজ করছিলেন।
২৮ মিনিট আগে
পাবনার বেড়া উপজেলায় ধানখেত থেকে ফজলুর রহমান (৫৫) নামের এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২০ মার্চ) সকালে বেড়া পৌরসভা এলাকার বড়শিলা মহল্লার ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশেরই তাঁর ব্যাটারিচালিত ভ্যানটি পাওয়া যায়।
৩১ মিনিট আগে