
লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরের সামনে থেকে মাটি কাটাকে কেন্দ্র করে হাতাহাতি ও মারামারির ঘটনায় হানিফ মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার চরপাতার গাছিরহাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া ওই গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে। তিনি পেশায় কৃষিশ্রমিক। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও মো. রিপন নামে এক ছেলে রয়েছে। ঘটনার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত আবদুল বারেক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরের চরপাতা গাছিরহাট গ্রামে হালিম দারোগা বাড়ির মো. হানিফ মিয়া (৭০) ঘটনার সময় নিজ বসতঘরের সামনে থেকে মাটি কাটেন। এ সময় নানা অজুহাতে একই বাড়ির আবুল বারেক (৬০) তাঁকে গালমন্দ করেন। একপর্যায়ে উভয়ের মধ্য হাতাহাতি হয়। পরে কিলঘুষি দেওয়া হলে লুটিয়ে পড়েন হানিফ মিয়া।
অসুস্থ অবস্থায় হানিফ মিয়াকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে পুলিশ নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির ছেলে রিপন বলেন, ‘আমাদের জমি নিয়ে কোনো বিরোধ ছিল না। আব্বা ঘরের সামনে থেকে মাটি কাটতে গেলে আবদুল বারেক গালিগালাজ করে কিলঘুষি দিয়ে মেরে ফেলে। এই ঘটনায় থানায় হত্যা মামলা করা হবে। আমরা হত্যার বিচার চাই।’
অভিযুক্ত আবদুল বারেক পলাতক এবং তাঁর পরিবার এই বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
এ বিষয়ে রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। পারিবারিক বিরোধ ছিল। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি ও অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে