
লক্ষ্মীপুরের রামগতিতে ওমানপ্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজারসংলগ্ন বেড়িবাঁধের ওপরে তাঁর মরদেহ পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দারা সকালে রাস্তার ওপর ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে রামগতি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারীর সঙ্গে একই উপজেলার চরফলকন ইউনিয়নের পালোয়ান বাড়ির মো. শাহজাহান পালোয়ানের ছেলে মো. হেলালের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। পরকীয়ার জেরে ওই নারী গতকাল মঙ্গলবার রাতে প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে বের হন। ধারণা করা হচ্ছে, রাতে উভয়ের মধ্যে যেকোনো বিষয়ে বিরোধ সৃষ্টি হলে ওই পরকীয়া প্রেমিক তাঁকে মেরে রাস্তায় ফেলে চলে যান। পরে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর থেকে পরকীয়া প্রেমিক পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ওই নারীর মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়। এ বিষয়ে তদন্ত চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে