
লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল শুক্রবারের চেয়ে দুই থেকে তিন ফুটের মতো পানি বেড়েছে। পাঁচটি উপজেলা, চারটি পৌরসভা ও উপকূলের ৪০টি এলাকায় পানিবন্দী অবস্থায় আছে ৭ লাখ মানুষ। এদিকে শুক্রবার বিকেল থেকে জেলার অনেক এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে অর্ধ লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছে।
জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল বন্যার্তদের মধ্যে শুকনো খাবার, চাল-ডালসহ নানা সামগ্রী বিতরণ করছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম। কোনো কোনো এলাকার মানুষ ত্রাণ এখনো পায়নি। এদিকে বিশুদ্ধ পানির সংকট প্রকট আকার ধারণ করেছে।
এখন পর্যন্ত জেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ২০ হাজারের বেশি মানুষ। ওই সব জায়গায় শুকানো খাবার দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
সদর উপজেলার চর রোহিতার আজাদ হোসেন বলেন, পানিবন্দী হয়ে থাকলেও এখনো কোনো ত্রাণ পাইনি। খুবই কষ্টে দিন কাটছে। কাজ-কর্ম করা যাচ্ছে না। মানুষের দুর্ভোগের শেষ নেই। দুশ্চিন্তায় রয়েছি। যেভাবে পানি বাড়ছে, কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন চিন্তার বিষয়।
সদর উপজেলার বাসিন্দা ওসমান গনি বলেন, কয়েক দিন ধরে পানিবন্দী হয়ে পড়ে আছি। পানি ওঠার কারণে ঘরে রান্না হচ্ছে না। খাওয়াদাওয়া করা যাচ্ছে না।
লক্ষ্মীপুরের পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলায় বর্তমানে ৭ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, জেলার ৫০ হাজার মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় আছে।
ত্রাণ বিতরণে অংশ নেওয়া বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, বন্যাদুর্গত এলাকার প্রত্যেকের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি। এ ছাড়া সরকারি ত্রাণসামগ্রী যেন প্রত্যেক পরিবার পায়, সে জন্য অন্তর্বর্তী সকারের কাছে অনুরোধ জানান তিনি।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ডাকাতিয়া ও রহমতখালী নদীসহ বিভিন্ন স্থানে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। গত দুই দিনে দুই শতাধিক বাঁধ কেটে দেওয়া হয়েছে। ফলে পানি নামতে শুরু করেছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে