
লক্ষ্মীপুরের রামগতিতে জেলে নৌকায় বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালীতে এবং ঢাকা জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়। এদের মধ্যে আমজাদ হোসেন ও ফারুক হোসেন নামের দুজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন, রামগতি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কমনাশীষ।
এ চিকিৎসক জানান, হাসপাতালে চারজনকে আনা হয়। এদের শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। পরে অবস্থার অবনতি দেখে তাদের ঢাকায় প্রেরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও জেলেরা জানায়, রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নদীতে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলেরা। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে নৌকায় থাকায় ৬ জেলে অগ্নিদগ্ধ হন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৬ জন অগ্নিদগ্ধ হয়। তবে সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ কিনা নাকি নিম্মমানের হওয়ায় এই দূর্ঘটনা, তা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে