
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কাটা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। আজ শনিবার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকার গড়াই নদের লোহার ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকায় গড়াই নদের লোহার ব্রিজের নিচে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, সকাল ৯টার দিকে নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে নিচে ছিটকে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তাঁর মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। তিনি একজন মানসিক রোগী।
এ বিষয়ে চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর সদস্য সিফাত উল্লাহ লাল্টু বলেন, ব্রিজের নিচে মরদেহ দেখে স্থানীয়রা খবর দেন। পরে রেল পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, নিহত নারী একজন মানসিক প্রতিবন্ধী। ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মৃত্যু হতে পারে।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী বলেন, খবর পেয়ে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বয়স আনুমানিক ৪৫ বছর। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে