
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। তাঁরা চবি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আজ রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলায় শেষ হয়। সেখানে সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের ভিডিও দেখে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হোক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের নাম দিয়েছে এলাকাবাসী, কিন্তু হামলা চালিয়েছে সংগঠিত সন্ত্রাসীরা। এর আগে ঢাবি, জবি ও রাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার মতোই এবারও চব্বিশের গণ-অভ্যুত্থানের শক্তিকে দমন করার একটি ধারাবাহিকতা আমরা দেখছি। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সহযোগিতায় শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে।’
এস এম সুইট আরও বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রশাসন ও বাহিনীগুলোতে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে আমরা দেখছি ‘‘রিফাইন্ড আওয়ামী লীগ’’কে পুনর্বাসন করা হচ্ছে। চট্টগ্রাম প্রশাসন এ দায় এড়াতে পারে না। যদি এই পুনর্বাসন বন্ধ না হয়, তবে আজকের মতো হামলা আগামী দিনে যশোর কিংবা ইসলামী বিশ্ববিদ্যালয়েও ঘটতে পারে।’
শিক্ষার্থীরা চবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি করেন। সেই সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সন্ত্রাস থেকে ক্যাম্পাসকে নিরাপদ রাখার আহ্বান জানান।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৩ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৫ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪১ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে