কুষ্টিয়া সদর উপজেলায় রসুনের খেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে মারামারি ও বল্লমের আঘাতে হাফিজুল ইসলাম (৪০) নামে এক যুবক মারা গেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে জিয়ারখী ইউনিয়নের মটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুল ইসলাম একই এলাকায় নুর ইসলামের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, দুপুরে নিহতের চাচাতো ভাই মহিরের রসুনের খেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে হাফিজুল ও মহিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর ধস্তাধস্তির একপর্যায়ে মহির বল্লম দিয়ে পেছন থেকে হাফিজুলের পিঠে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, নিহত যুবকের পিঠে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক কলহের কারণেই এমন হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। দাফন শেষ হলে নিহতের পরিবার মামলা করবেন জানিয়েছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩১ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৫ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে