
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর দেড়টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসব কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের রাজত্ব ভাঙবে’, ‘আমাদের এই সমাজে, ধর্ষকের ঠাঁই নাই’, ‘বিচার চাই, আজই চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আইন যদি না দেয় শাস্তি, জনতাই দেবে প্রতিবাদ গাঁথি’, ‘তনু, নুসরাত, নীলা, মৌমিতা, আর কত হবে নীরবতা’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে।
পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুকান্ত দাস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েরা সর্বপ্রথম আবাসিক হল থেকে ছাত্রলীগকে মুক্ত করে। বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসমুক্ত করতে এই প্রক্রিয়া প্রথম নারীরাই শুরু করেছিল। আমরা আমাদের বোনদের অবদান ভুলে গেছি। গত কয়েক দিন ধরে প্রতিনিয়ত ধর্ষণের খবর দেখছি, কিন্তু আমরা তার প্রতিবাদ জানাইনি। এটি আমাদের ব্যর্থতার জায়গা।’
আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়েম আহমেদ বলেন, ‘স্বৈরাচারী সরকারের পতনের দিনকার একটি ঘটনা আমার মনে পড়ে; গণভবন ও জাতীয় সংসদ থেকে যখন সবাই বের হয়, তখন এক নারী সহযোদ্ধা লিখেছিলেন—বিজয় মিছিলের মধ্যে কিছু যুবক ওই নারীকে বারবার উত্ত্যক্ত করার চেষ্টা করছিল। তিনি যখন এটি ফেসবুকে লিখলেন, সেখানে যেসব মন্তব্য এসেছিল, তা গায়ে কাঁটা দেওয়ার মতো। আমি দেখেছিলাম, কত সহস্র নারী সেখানে নিজেদের হেনস্তার গল্প শেয়ার করছিলেন! যুগ যুগ ধরে আমাদের নারী সহযোদ্ধা, নারী বন্ধু, মা-বোনেরা এমন নির্যাতনের শিকার হয়ে আসছেন।’
সায়েম আহমেদ আরও বলেন, ‘আমরা কতটা অপদার্থ, কতটা নির্লজ্জ! আমরা এখন পর্যন্ত দাঁড়িয়ে মাত্র কয়েকজন মিলে প্রতিবাদ করছি! অথচ হওয়া উচিত ছিল, একজন নারীর শ্লীলতাহানি হলে, তার বিরুদ্ধে ন্যূনতম প্রতিবাদ হওয়ার আগেই যথাযথ বিচার করা।’
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া মাহমুদ মিম বলেন, ‘আমি শুধু নারীদের জন্য বিচার চাই না, আমি শিশু ধর্ষণের বিচারও চাই। আমি এসব ঘৃণ্য অপরাধের সহায়কদেরও বিচার চাই। যারা নারী ও শিশুদের হেনস্তা করে, যারা পুরুষদের বিরুদ্ধেও এমন জঘন্য কাজ করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। শিশুরা খেলাধুলা করবে, হাসবে-খেলবে। কিন্তু কেউ যদি কোনো শিশুকে ফুসলিয়ে এমন অমানবিক কাজে যুক্ত করে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। আমরা এর বাইরে কিছু দেখি না।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে