
লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনকে কুষ্টিয়ায় পৌর গোরস্তানে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কবরের স্থানও নির্ধারণ করা হয়েছে। মা রৌফা বেগম ও বাবা দেলোয়ার হোসেনের কবরের পাশে দাফন করা হবে তাঁকে।
কুষ্টিয়া পৌর গোরস্তানের গোরখদক (কবর খননকারী) মধু মিয়া আজকের পত্রিকাকে বলেন, পরিবারের লোকজনের সম্মতিতে সকাল থেকে কবরস্থানে পরিচ্ছন্নতার কাজ করা হয়। শিল্পীর শেষ ইচ্ছানুযায়ী, নির্ধারিত জায়গায় কবর খনন করা হয়েছে।
জানা গেছে, আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা থেকে সড়কপথে কুষ্টিয়ায় আসবে ফরিদা পারভীনের লাশ। এরপর শহরের পিটিআই সড়কের নিজ বাড়িতে রাখা হবে। সেখান থেকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জানাজার জন্য নেওয়া হবে। পরে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী, পৌর কেন্দ্রীয় গোরস্তানে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।
গতকাল শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদা পারভীন শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুতে কুষ্টিয়ার বাড়িতে ভিড় জমেছে স্বজন, বন্ধু ও ভক্তদের। চারদিকে নেমেছে শোকের ছায়া।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে