কড়া নিরাপত্তার চাদরে ঘেরা বাড়িটির নাম প্যারেন্ট লজ। এটি কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরে অবস্থিত। ১ সেপ্টেম্বর এই বাড়ি থেকে বিরল প্রজাতির একটি ‘মিয়াজাকি’ আমগাছ চুরি হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার কুমারখালী থানায় অভিযোগ করা হয়েছে।
জানা জায়, বিলাসবহুল বাড়িটির মালিক হেলথ কেয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন আহমেদ। তিনি বছরখানেক আগে গাছটি জাপান থেকে এনে তাঁর স্ত্রী সুরাইয়া বিলকিসের জন্মদিনে উপহার দিয়েছিলেন। বিরল প্রজাতির মিয়াজাকি এক কেজি আমের দাম আড়াই লাখ টাকারও বেশি।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে জাপান থেকে একটি আমগাছ নিয়ে এসে স্ত্রীর জন্মদিনে উপহার দিয়েছিলেন আলাউদ্দিন আহমেদ। তাঁর স্ত্রী গাছটি প্লাস্টিকের ড্রামে বাড়ির দক্ষিণ পাশে রেখেছিলেন।
১ সেপ্টেম্বর বাড়ি থেকে হঠাৎ ড্রামসহ গাছটি উধাও হয়ে যায়। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও গাছটির সন্ধান না পেয়ে থানায় লিখিত অভিযোগ দেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. সাইফুর রহমান।
জানতে চাইলে বাড়ির নিরাপত্তাকর্মী মো. আসাদুল ইসলাম বলেন, ‘২৪ ঘণ্টা পাহারায় থাকে। সিসিটিভি ক্যামেরা আছে। আমি ছয় মাস হলো যোগদান করেছি। গাছের বিষয়ে কিছু জানি না।’
ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক গোলাম হাফিজ বলেন, মূল্যবান গাছটির দাম প্রায় লাখ টাকা। কড়া নিরাপত্তার মধ্যেও হঠাৎ গাছটি পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আজ ব্যবস্থাপক থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, মূল্যবান ও উপহারের গাছ হারানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ পড়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাঁর ভাষ্য, একটি গাছ হারানোর এমন অভিযোগ এই এলাকায় হয়তো প্রথম।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২২ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে