
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র সাজিদ আব্দুল্লাহ হত্যার দ্রুত বিচারসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘হলগুলো চালু করো, ভোগান্তি দূর করো’, ‘শতভাগ আবাসন নিশ্চিত করো প্রশাসন’, ‘ইকসু নিয়ে তালবাহানা চলবে না’, ‘সবাই যখন স্বর্গে, ইবি কেন মর্গে’ এমন নানা স্লোগান দেন।
বিক্ষোভকারীরা সাজিদ হত্যার দ্রুত বিচার, ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, ব্যাংকের ডিজিটাল পেমেন্ট চালু, নির্মাণাধীন হলসমূহ চালু করা এবং মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবি জানান।
এ সময় সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘সাজিদ আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে ৯২-৯৩ দিন হয়ে গেলেও এখনো খুনিদের শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। সাজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ছাত্র সংসদ নিয়ে কোনো ধরনের টালবাহানা চললে শিক্ষার্থীরা তার দাঁতভাঙা জবাব দেবে। একই সঙ্গে ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে সাত দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে। এ বছরের মধ্যেই নির্মাণাধীন হলগুলোর কাজ শেষ করে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের সিট বরাদ্দ দিতে হবে।’

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে