
কুষ্টিয়ার মিরপুরে এক নির্মাণশ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত ব্যক্তির নাম মঈন উদ্দীন (৩০)। তিনি উপজেলার ধলশা গ্রামের মৃত মাজেদ প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে পানি শুকিয়ে যাওয়া একটি পুকুরের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন মাথায় এলোপাতাড়ি আঘাতে ক্ষতবিক্ষত। দ্রুত তারা মিরপুর থানার পুলিশকে বিষয়টি জানায়। খবর ছড়িয়ে পড়লে মানুষ সেখানে ভিড় করে।
পরিবার সূত্র জানিয়েছে, মঈন উদ্দীন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে জানতে পারে তাঁর মরদেহ পড়ে আছে মাঠে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ধারণা করতে পারছে না।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের গোয়েন্দা শাখাও কাজ করছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যা মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে