
কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় হোসেন (১৫) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৮ আগষ্ট) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধ এলাকার পদ্মার চর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহত হৃদয় হোসেন কুমারখালীর এলোঙ্গি এলাকার ইউনুস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় হৃদয়। রাতে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। আজ সকালে স্থানীয়রা পদ্মার চরে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে হৃদয়ের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে।
নিহতের বাবা ইউনুস আলীর দাবি, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশে হত্যা করা হয় তাঁর ছেলেকে।
এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ভ্যান উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে