
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পলাতক খুনিদের গ্রেপ্তার ও রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়েছে। আবরারের প্রাক্তন প্রতিষ্ঠান কুষ্টিয়া জিলা স্কুলের সামনে আজ বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে। এতে আবরারের বাবা মো. বরকত উল্লাহ ও ভাই আবরার ফাইয়াজ উপস্থিত ছিলেন। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির কারাগার থেকে পালিয়ে যাওয়া ও পলাতক আসামিদের গ্রেপ্তার না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আবরার হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। কিন্তু আশ্চর্যের বিষয় এ রকম স্পর্শকাতর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত বছরের ৬ আগস্ট গাজীপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যান। এর প্রায় দীর্ঘ সাত মাস পর ২৫ ফেব্রুয়ারি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় কারা কর্তৃপক্ষ।
এটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা জানিয়ে বক্তারা বলেন, এ নিয়ে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হয়েছে। প্রায় সাত মাস পর এ ঘটনার প্রকাশ্যে আসা আরও প্রশ্নের জন্ম দিচ্ছে। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির এভাবে পালিয়ে যাওয়া কারা ব্যবস্থাপনার গুরুতর ব্যর্থতা। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোর্শেদজামান মণ্ডল জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুজতবা রাফিদ মামলার শুরু থেকেই পলাতক।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৫ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে