
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকার নির্ধারিত দামে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকসহ স্থানীয় বাসিন্দারা। আজ রোববার উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের শহীদ মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন তাঁরা।
এ ঘটনায় সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ (ইউএনও) অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকার নির্ধারিত দামে সার সরবরাহের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, ডিলারদের কাছ থেকে সরকার নির্ধারিত দামে পর্যাপ্ত পরিমাণ সার পাওয়া যাচ্ছে না। সারের চাহিদা পূরণ করতে চড়া দামে খুচরা বিক্রেতাদের কাছ থেকে কিনতে হচ্ছে।
ভুক্তভোগী কৃষকেরা বলেন, ধান, বেগুনসহ অন্যান্য ফসলের জমিতে সার দেওয়ার জন্য ডিলারদের দ্বারে দ্বারে ঘুরে সার পাওয়া যাচ্ছে না। ডিলাররা বলছেন, সার নেই। খুচরা বিক্রেতাদের কাছে সার পাওয়া যায়। খুচরা বিক্রেতারা চড়া দামে সার বিক্রি করছেন। ডিলাররা অধিক মুনাফার লোভে কৃষকদের কাছে সার বিক্রি না করে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে দিচ্ছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে