
কুড়িগ্রামের উলিপুরে অবৈধ দখলে থাকা ৭০ শতক খাসজমি উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধার করা জমির মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় ২৪৬৮ দাগে ৬৫ শতক এবং ২৪৭১ দাগে আরও ৫ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। সেখানে অবৈধভাবে ছোট-বড় প্রায় ৬৮টি দোকান গড়ে তোলা হয়। প্রশাসনের অভিযানে সেই ৭০ শতক জমি উদ্ধার করা হয়।
উপজেলা ভূমি প্রশাসন জানায়, বেশ কিছুদিন আগে খাসজমিতে হাটবাজার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আধুনিক হাটের শেড নির্মাণ শুরু হয়। দুটি হাটের শেডের কাজ শেষ হলেও সরকারি জমিতে থাকা অবৈধ দখলদারদের বাধায় নির্মাণকাজে বিঘ্ন ঘটে। এরপর জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে দখলদারদের উচ্ছেদ করে ৭০ শতক জমি উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে খাসজমিগুলো দখলে ছিল। এ কারণে ওই এলাকার হাটবাজার উন্নয়নের কাজ বাধাগ্রস্ত হয়ে আসছিল। জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ দখলদারদের উচ্ছেদের পর দ্রুতই ওই এলাকায় আরও চারটি হাটের শেডের কাজ শুরু হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে