আদালতের আদেশ অমান্য করায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) পরিচালকের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণকারী ও আদালতে বিচারাধীন মামলার বাদীর চিকিৎসা সনদপত্র প্রদান করার নির্দেশ অমান্য করায় রমেক পরিচালকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না তা জানতে চেয়েছেন আদালত।
কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (উলিপুর আমলি আদালত) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মজনু মিয়া স্বাক্ষরিত তলব আদেশ গতকাল বুধবার রমেক পরিচালক বরাবর পাঠানো হয়েছে। আদালতের সংশ্লিষ্ট শাখা সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালে মারামারির ঘটনায় আহত হয়ে উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের সুবির জারারপাড় গ্রামের সফজল হোসেন রংপুর মেডিকেলের সার্জারি বিভাগে ভর্তি হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ ঘটনায় তিনি মামলা করেন। একপর্যায়ে মামলার অধিকতর তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়। সিআইডির তদন্তকারী কর্মকর্তা (আইও) বাদীর চিকিৎসা সনদপত্র চেয়ে রংপুর মেডিকেল কলেজ পরিচালক বরাবর একাধিকবার যোগাযোগ করেও প্রতিবেদন পাননি। পরে তিনি আদালতের শরণাপন্ন হন।
আইওয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ আগস্ট রমেক পরিচালককে আদেশ প্রাপ্তির ১৫ কার্য দিবসের মধ্যে ওই চিকিৎসা সনদপত্র সরবরাহের আদেশ দেন আদালত। কিন্তু পরিচালক গত আড়াই মাসেও সেই সনদপত্র সরবরাহ করেননি। এতে উষ্মা প্রকাশ করেন আদালত।
ব্যাখ্যা তলবের আদেশে আদালত বলেছেন, আদেশ অমান্য করে সে অনুযায়ী ভুক্তভোগীর চিকিৎসা সনদপত্র কিংবা ওই বিষয়ে কোনো প্রতিবেদন দাখিল করা হয়নি। এতে মামলাটির তদন্ত ও বিচার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। এই অবস্থায় আদালতের আদেশ অমান্য করায় কেন আপনার (রামেক পরিচালক) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না সে বিষয়ে আগামী ১৭ নভেম্বর ২০২৪ তারিখের মধ্য লিখিত ব্যাখ্যাসহ ভুক্তভোগীর সনদপত্র আদালতে অথবা তদন্তকারী কর্মকর্তার কাছে দাখিলের নির্দেশ দেওয়া হলো।
কুড়িগ্রাম সিআইডির উপপরিদর্শক ও মামলার আইও ছকিদুল ইসলাম বলেন, চিকিৎসা সনদপত্র পেতে রমেক হাসপাতালে বিড়ম্বনার শিকার হতে হয়। বারবার আবেদন করেও সনদপত্র পাওয়া যাচ্ছে না। আদালতের আদেশ যথাসময়ে পৌঁছে দিয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। এতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বিলম্ব হচ্ছে। পরে বিষয়টি আবারও আদালতকে অবহিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আদালত আবারও আদেশ দিয়েছেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে