
কুড়িগ্রামের উলিপুরে ভুট্টাখেতে টর্চ জ্বালিয়ে জুয়া খেলা অবস্থায় ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নেফড়া খারিজাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া খারিজাপাড়া এলাকায় ভুট্টাখেতে অভিযান চালায়। এ সময় টর্চ জ্বালিয়ে জুয়া খেলা অবস্থায় ওই এলাকার সাইদুল ইসলাম (৩৮), আক্কাস আলী (৪৮), আশরাফুল ইসলাম (৩০), ফেরদৌস আলম (৩৬), আমিনুল ইসলাম (৫৪) ও ফয়জার রহমানকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১০ হাজার ৩৯০ টাকা ও একটি টর্চ লাইট জব্দ করেন পুলিশ।
আজ দুপুরে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, জুয়া খেলা অবস্থায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়া আইনে মামলা দিয়ে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে