কুড়িগ্রামের রৌমারী উপজেলায় হাসপাতালে যাওয়ার পথে একটি বাঁশের ভাঙা সাঁকো। ভ্যান চলাচলের মতো অবস্থাও নেই। বাধ্য হয়ে হেঁটে পার হওয়ার সময় সাঁকোর ওপরই সন্তান প্রসব করেছেন এক নারী।
আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার শোলমারি ইউনিয়নের বোয়ালমারী বেড়িবাঁধের রৌমারী–খাটিয়ামারী সড়কের সবুজপাড়া স্লুইসগেট সংলগ্ন সাঁকোতে এ ঘটনা ঘটে। সাঁকোটি বাঁশ ও কাঠের তৈরি। সংস্কার না হওয়ায় কিছু অংশ ভেঙে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
প্রসূতির নাম বিলকিস বেগম। তিনি যাদুরচর ইউনিয়নের যাদুরচর গ্রামের সাইজউদ্দিনের স্ত্রী। রৌমারী সদর ইউনিয়নের সুতিরপাড় গ্রামে বাবার বাড়ি থেকে হাসপাতালে নেওয়া হচ্ছিল তাঁকে।
বিলকিসের ভাই সাফি উদ্দিন ও ভাবি আমিনা বেগম বলেন, সকালে প্রসব বেদনা উঠলে বিলকিসকে ব্যাটারিচালিত ভ্যানযোগে হাসপাতালের উদ্দেশে রওনা হন তাঁরা। কিন্তু ভাঙা সাঁকোতে ভ্যান পারাপারের উপায় নেই। হেঁটে পার হওয়াই ঝুঁকি। বাধ্য হয়ে প্রসব বেদনায় কাতর বিলকিসকে হাঁটিয়ে সাঁকো পার হতে থাকেন। সাঁকোর মাঝামাঝি স্থানে পৌঁছালে প্রসব বেদনায় আরও তীব্র হলে সেখানেই শুয়ে পড়েন বিলকিস। কিছুক্ষণ পরেই একটি মেয়ে সন্তানের জন্ম হয়। পরে মা ও সদ্যোজাতকে নিয়ে তাঁরা বাড়ি ফেলেন। দুজনেই সুস্থ আছেন।
স্থানীয়রা জানান, বোয়ালমারী বেড়িবাঁধের রৌমারী–খাটিয়ামারী সড়কের সবুজপাড়া স্লুইসগেট সংলগ্ন অংশটি ২০১৪ সালের বন্যায় ভেঙে যায়। উপজেলা সদর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে এই স্থানটি ভেঙে যাওয়ায় তখন থেকে ১৪ গ্রামের মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়দের প্রচেষ্টায় সেখানে বাঁশ ও কাঠ দিয়ে একটি সাঁকো নির্মাণ করা হয়েছে। পরে বিভিন্ন স্থানের কাঠ ভেঙে গেলেও সেটি আর সংস্কার করা হয়নি। সাঁকো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এই ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, ‘সাঁকোর ওপর প্রসূতির সন্তান প্রসবের খবর পেয়ে হাসপাতাল থেকে চিকিৎসকদের একটি দল প্রসূতি মায়ের বাড়ি গিয়ে মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাঁদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।’
ইউএনও আরও বলেন, ‘ভাঙা ওই সাঁকোর স্থলে স্থায়ী সেতু নির্মাণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সম্ভাব্যতা যাচাইয়ের পর সেখানে স্থায়ী সেতু নির্মাণ করা হবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে