
কুড়িগ্রাম সদরের ভকেশনাল মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ভকেশনাল মোড়সংলগ্ন অর্ণব ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম মৃত্যুঞ্জয় রায় (২১)। তিনি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অষ্টম সেমিস্টারের ছাত্র বলে জানা গেছে। তাঁর বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা এলাকায়। তাঁর বাবার নাম সংকর চন্দ্র রায়। পুলিশের ধারণা মৃত্যুঞ্জয় আত্মহত্যা করে থাকতে পারেন।
তবে ঠিক কী কারণে তিনি ‘আত্মহত্যার’ পথ বেচে নিয়েছেন, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অর্ণব ছাত্রাবাসের মালিক আবু সাঈদ জানান, পলিটেকনিক ইনস্টিটিউট ছুটি থাকায় ছাত্রাবাসের বেশির ভাগ ছাত্র বাড়িতে গেছেন। মৃত্যুঞ্জয়সহ চার-পাঁচজন ছাত্র ছিলেন। শনিবার বিকেলে ছাত্রাবাসের এক ছাত্র এসে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর খবর দেন। ছাত্রাবাসের নিজ কক্ষে তিনি গলায় ফাঁস দিয়েছিলেন। তাঁর এমন সিদ্ধান্তের কারণ জানা যায়নি। পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ডিউটি অফিসার ও সহকারী উপপরিদর্শক মোস্তফা জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে