
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদ দিয়ে বড় আকারের একটি মরা গন্ডার ভেসে এসেছে। ভেসে আসা মৃত গন্ডারটি উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর এলাকার চরে আটকা পড়ে। বন বিভাগ ও জাদুঘর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গত সোমবার গন্ডারটি ভেসে এসে চরে আটকা পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, বন্যার পানিতে ডুবে প্রাণীটি মারা গেছে। স্রোতের টানে ভারত থেকে ভেসে এসে এটি দুধকুমার নদের চরে আটকা পড়েছে। পরিবেশ অনুকূল না হওয়ায় গন্ডারটিকে চর এলাকা থেকে সড়ানো সম্ভব হয়নি। জাদুঘর কর্তৃপক্ষ গন্ডারটিকে ঢেকে রেখেছে। পরে গন্ডারের দেহাবশেষ সংরক্ষণ করা হবে।
তিলাই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, আজ সকালে কুড়িগ্রাম জেলার বন কর্মকর্তা, যমুনা সেতু জাদুঘরের কিউরেটর, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরা গন্ডারটির শরীরে পচন ধরেছে।
কুড়িগ্রাম সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, মরা গন্ডারটি বেশ বড় ও ভারী। এটিকে অন্যত্র সড়িয়ে নেওয়া সম্ভব নয়। জাদুঘর কর্তৃপক্ষের পরামর্শে ওখানেই ঢেকে রাখা হয়েছে।
যমুনা সেতু জাদুঘরের কিউরেটর রানা বলেন, গন্ডারের দেহাবশেষ সংরক্ষণ করা হবে। সেগুলো শিক্ষা ও গবেষণাকাজে ব্যবহার করা হবে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে